যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের সাক্ষাত

স্বাধীনতার মাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলেজ রোডে মুক্তিযোদ্ধা টাওয়ার ভবন মিলনায়তনে এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
 
তিনি বলেন,  নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা কারো দয়ায় নয়। এই স্বাধীনতা অর্জনের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেন তিনি।
 
জাকির আরো বলেন, বঙ্গবন্ধু দেশের রাজনৈতিক মুক্তি দেয়ার পর অর্থনৈতিক মুক্তি দেয়ার আগেই কুচক্রীরা তাকে হত্যা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ বাস্তবায়নে ছাত্রলীগসহ তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছে।
 
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা বলেন, ২০৪১ রুপকল্প বাস্তবায়নে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে এখনো পাশে থেকে সহযোগিতা করবেন।
 
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের খোঁজ নিতে আসায় এসময়  তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রচার সম্পাদক সাইফ বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহসম্পাদক রেজাউদ্দৌলাহ প্রধান আকাশ, মাহফুজ ইবনে রহমান দিপু।