শিবগঞ্জে চেয়ারম্যান পদে জয়ীরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টির মধ্যে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ৩ টিতে জিতেছেন বিএনপি প্রার্থী। বাকি পাঁচটিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
 
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন ময়দানহাট্টা ইউনিয়নে এসএম রূপম, কিচক ইউনিয়নে এবিএম নাজমুল কাদির চৌধুরী, বুড়িগঞ্জ ইউনিয়নে আবদুল গফুর মন্ডল, বিহার ইউনিয়নে মহিদুল ইসলাম ।
 
অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে পিরব ইউনিয়নে সফিকুল ইসলাম সফিক , শিবগঞ্জ ইউনিয়নে তোফায়েল আহম্মেদ সাবু , মোকামতলা ইউনিয়নে মোকলেছার রহমান খলিফা বিজয়ী  হয়েছেন ।
 
এছাড়াও  স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মাঝিহট্ট ইউনিয়নে মির্জা গোলাম হাফিজ সোহাগ, আটমূল ইউনিয়নে মোজাফ্ফর হোসেন, দেউলি ইউনিয়ন আব্দুল হাই, সৈয়দপুর ইউনিয়ন মাহমুদ হোসেন তৌফিক, রায়নগর ইউনিয়নে ফিরোজ আহম্মেদ রিজু ।