রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে ১০টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
১১টি ইউনিয়নের মধ্যে চৈত্রকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান সবুজ, বড়দরগাহ ইউনিয়নে মোতাহেরুল হক বাবলু, কুমেদপুরে মোশতাক হোসেন খাঁন চৌধুরী ফুয়াদ, মদনখালীতে সামছুল আলম, টুকুরিয়ায় আতাউর রহমান মন্ডল, শানেরহাটে মিজানুর রহমান মন্টু, পাঁচগাছিতে লুৎফর রহমান লতিফ, চতরায় এনামুল হক প্রধান শাহীন, কাবিলপুরে রবিউল ইসলাম রবি, মিঠিপুরে এসএম ফারুখ আহমেদ এবং ভেন্ডাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম জয়লাভ করেন।