‘প্রেমের প্রশ্ন এড়িয়ে চলি’

বিভিন্ন খবরের শিরোনামে বলিউড স্টাইল আইকন সোনম কাপুর এলেও প্রেমের প্রসঙ্গ বরাবরই এড়িয়ে যান তিনি। তাই সেই প্রশ্নই তার কাছে ফিরে আসে বারবার। তবে এবার সেই বিষয়ে মুখ খুললেন সোনম।
 
নিজে মুখে স্বীকার না করলেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন কে তার প্রেমিক। বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে সোনম কাপুর নাকি এখন মডেল সাহির বেরির সঙ্গে প্রেম করছেন।
 
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে সোনম কাপুরকে সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল। সোনম সরাসরি অবশ্য বলেননি সাহিরের কথা। আবার অস্বীকারও করেননি। এতে গুঞ্জন আরও বেড়েছে।
 
বলিউডের একাংশ মনে করছে, যদি সাহিরের সঙ্গে সোনমের সম্পর্ক না-ই থাকতো তাহলে তিনি সরাসরি অস্বীকার করতেন সে কথা। কিন্তু সোনম তা করেননি।
 
সোনম বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে বিব্রতবোধ করি। আর যেখানে প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলা সেখানে বিব্রতবোধটা তো আরও বেশি। তাই এই প্রেমের প্রশ্ন আমি এড়িয়ে চলি।’