গাজীপুরের কাপাসিয়া উপজেলা ঘেঁষা শীতলক্ষ্যা নদীতে ডুবে সাদিকুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাঁচরুহা গ্রামের মাইন উদ্দিনের পুত্র এবং স্থানীয় কাপাসিয়া আরাবিয়া ছাইদিয়া মাদরাসা ছাত্র ছিল।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল আটটার দিকে সাদিকুল ওই নদীর সাফাইশ্রী খেয়া ঘাটে গোসল করতে যায়। খেয়া ঘাট থেকে সামনের দিকে বালু উত্তোলনের বিশাল গর্তে সাদিকুল তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে তুলতে ব্যর্থ হয়ে মাদরাসায় খবর দেয়। পরে বেলা ১১টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।