পূর্ব-ঘোষণা অনুযায়ী 'গ্যালাক্সি এ৯ প্রো' বাজারে এনেছে স্যামসাং। চীনের বাজারে ফোনটির বিক্রি শুরু হয়েছে। চীনের বাজারের জন্য ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ ইউয়ান।
স্মার্টফোনটি ডুয়াল 'ন্যানো সিম' সাপোর্টেড। পুরনো মডেলটির তুলনায় রিয়ার ও ফ্রন্ট ক্যামেরাকে আরও শক্তিশালী করা হয়েছে এই ফোনে। ১৩ মেগাপিক্সেল অটো-ফোকাস ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ।
'প্রো' ভার্সনে ব্যাটারি ও র্যামের দিকেও বাড়তি নজর দেওয়া হয়েছে। ৪ জিবি র্যাম ও ৫০০০ মিলি অ্যাম্ফিয়ারের ব্যাটারি রয়েছে গ্যালাক্সি এ৯ প্রো মডেলে।
৫.১ ললিপপ আপডেট, ৬ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লের এই স্মার্টফোনে রয়েছে ৬৪ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।
সাদা ও সোনালি রঙের হ্যান্ডসেটের বিক্রি শুরু হয়েছে চিনা ই-কমার্স সাইটে।