ভারতের হারে ক্ষুব্ধ সমর্থকরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছে স্বাগতিক ভারত। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না ভারতীয় সমর্থকরা।
 
এজন্য ভারতের বিভিন্ন প্রদেশে সমর্থকরা ধোনিদের ছবি ও কুশপুত্তলিকা পুড়িয়েছেন। শিলিগুড়িতে ভারতীয় সমর্থকরা ঘটিয়েছেন এক অভিনব কাণ্ড। তারা ধোনি-কোহলির প্রতীকী শ্রাদ্ধ পালন করেছেন। আগুনে পুড়িয়েছেন পুরো দলের ছবি সম্বলিত পোস্টার। একইসঙ্গে ধোনি বুমরাহদের কুশপুত্তলিকা পুড়িয়েছেন তারা।