বিশ্বব্যাপী স্থূল মানুষের সংখ্যা বাড়তে বাড়তে এবার তা রোগাদের সংখ্যা ছাড়িয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বে এই গবেষণায় ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় দুই কোটি প্রাপ্তবয়স্ক মানুষের বডি মাস ইনডেস্ক বা বিএমআই তুলনামূলক বিবেচনা করে এই ফলাফল পাওয়া গেছে।
মেডিকেল জার্নাল দ্য লান্সেটে প্রকাশিত গবেষণাপত্রে দেখা যাচ্ছে, নারীরাই অপেক্ষাকৃত বেশি স্বাস্থ্য সচেতন। অন্তত গত ৪০ বছরে চিত্র তাই বলে। এসময়ের মধ্যে পুরুষদের মধ্যে প্রায় তিন গুণ ও নারীদের মধ্যে দুই গুণ স্থূলতা বেড়েছে।
তবে, এই একই সময়ে সংখ্যার দিক থেকে বিশ্বব্যাপী রোগারাও বৃদ্ধি পেয়েছে। ১৯৭৫ সালের দিকে যেখানে ৩৩০ মিলিয়ন রোগা ছিল পৃথিবীতে এখন এই সংখ্যা বেড়ে হয়েছে ৪৬২ মিলিয়ন। সূত্র: বিবিসি