দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি এবং ৪টি স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, ১নং জয়পুর ইউনিয়নে আইনুল হক চৌধুরী (নৌকা) ৪ হাজার ৯৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র লিটন চন্দ্র মন্ডল (ঘোড়া) ৪হাজার ৮৫৮ভোট, ২নং বিনোদনগরে স্বতন্ত্র মনোয়ার হোসেন (মোটরসাইকেল) ৮ হাজার ৭১৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (ধানের শীষ) ৬হাজার ৭৪৪ভোট পেয়েছে, ৩নং গোলাপগঞ্জে রাশেদুল কবীর (মটর সাইকেল) ৫হাজার ৯১৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. রাজ্জাক (নৌকা) ৪হাজার ৩৬৪ভোট, ৪নং শালখুরিয়ায় এনামুল হক (ধানের শীষ) ২হাজার ৭৭৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা মিয়া (আনারস) ২হাজার ৭৫৬ভোট, ৫নং পুটিমারাতে সরোয়ার হোসেন (নৌকা) ৬হাজার ৪০ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের মন্ডল (আনারস) ২হাজার ৬৫৬ভোট, ৬নং ভাদুরিয়ায় আসমান জামিল (মোটরসাইকেল) ৫হাজার ৯৬৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল আহসান কবির (নৌকা) ৪হাজার ২৭১ভোট, ৭নং দাউদপুরে আব্দুল্ল্যাহ হেল আজিম (নৌকা) ৭হাজার ৩৯৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান (অটোরিকশা) ৫হাজার ১৭৪ভোট, ৮নং মাহমুদপুরে রহিম বাদশা (চশমা) ৪হাজার ৯৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নায়েব আলী (আনারস) ৩হাজার ৫৪১ভোট এবং ৯নং কুশদহে আবু সাহাদৎ মোহাম্মদ সায়েম (নৌকা) ১০হাজার ৯১০ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আজিম (ধানের শীষ) ৫হাজার ৫১০ভোট পেয়েছেন।