বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন শাখার অর্ন্তগত ১৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। শনিবার সকালে পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।