গাজীপুরে একটি বাড়ি থেকে ২৩ টি বোমা উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাড়িওয়ালসহ দুজনকে আটক করা হয়েছে।
 
এই বিষয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ভোগড়া পূর্বপাড়া এলাকার ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার করা হয়।পরে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ফরিদ উদ্দিন (৪৫) ও ম্যানেজার সোহেলকে(৩০) আটক করা হয়েছে।