ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, ভোরে উপজেলার নৌকুচি সীমান্তে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।