যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। স্থানীয় সময় শুক্রবার রাতে আলাস্কার দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় শনিবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে (স্থানীয় সময় শুক্রবার নয়টা ৫০ মিনিটে) অ্যাংকারেজ থেকে ৬৫৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চিগনিক লেক থেকে ১০০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল।
জাতীয় দুর্যোগ সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর: এএফপি।