রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন ব্যাপারী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুুপুর সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডার ইসহাক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
তার বাবা জয়নাল আবেদিন জানান, বাসায় বিদ্যুতের তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।