ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা দেয়ার প্রতিবাদে আজ শনিবার সকালে শার্শা উপজেলার নাভারণ বাজারে বিক্ষোভ মিছিল করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ।
বিক্ষোভ মিছিলের নের্তৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের কার্য্যকরী সদস্য আব্দুল মান্নান মিন্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুদ-দৌলা সরদার কনক ও শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম আসিফ-উদ-দৌলা সরদার অলক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা, দপ্তর সম্পাদক বৈদ্যনাথ কুমার দাস, প্রচার সম্পাদক ইলিয়াছ আজম, সদস্য তবিবর রহমান (বুলবুল), যুবলীগ নেতা রিজাউল ইসলাম রেজা, ছাত্রলীগ নেতা আলিমুজ্জামান রিকনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ’র নেতাকর্মীরা।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে যশোর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মোকাদ্দেস হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শাহিন চাকলাদার ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিছুর রহমানসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।