কেন্দুয়ায় ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৭ প্রার্থী

 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৭ জন প্রার্থী লড়াই করবেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন ও বিএনপিতে আটজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে চারটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের চারজন ও তিনটি ইউনিয়নে জাতীয় পার্টির তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
রিটার্নিং অফিসারদের দেয়া তথ্যে জানা গেছে, উপজেলার কান্দিউড়া ইউনিয়নে  আনোয়ারুল হক (নৌকা), শহীদুল্লাহ কায়সার (ধানের শীষ), আবুল কালাম আজাদ (বিদ্রোহী আওয়ামী লীগ), গোলাম মোস্তফা (বিদ্রোহী বিএনপি), জামাল উদ্দিন খান (জাতীয় পার্টি), জহিরুল ইসলাম (ইসলামী আন্দোলন), নওপাড়া ইউনিয়নে তাজুল ইসলাম (নৌকা), মাজহারুল ইসলাম মাজু (ধানের শীষ), রফিকুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), শফিকুল ইসলাম শফিক (বিদ্রোহী আওয়ামী লীগ), জামান (বিদ্রোহী আওয়ামী লীগ), আবু সালেক  (বিদ্রোহী বিএনপি) বলাইশিমুল ইউনিয়নে ফজলুর রহমান (নৌকা), আলী আকবর মল্লিক (ধানের শীষ), মিলন মিয়া (বিদ্রোহী আওয়ামী লীগ), রফিকুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), মতিয়র রহমান (বিদ্রোহী বিএনপি), আশুজিয়া ইউনিয়নে আবু তাহের (নৌকা), রনি (ধানের শীষ), রফিকুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), দলপা ইউনিয়নে শাহীন মিয়া (নৌকা), মাসুদুর রহমান গেলমান (ধানের শীষ), আমিনুর রহমান অলি (বিদ্রোহী আওয়ামী লীগ), সাইকুল ইসলাম নূরু (বিদ্রোহী বিএনপি), গড়াডোবা ইউনিয়নে কামরুজ্জামান খান সোহাগ (নৌকা), আব্দুল গফুর (ধানের শীষ), সোয়েব বাঙ্গালী (বিদ্রোহী আওয়ামী লীগ), মুজিবুর রহমান বাবলু (বিদ্রোহী আওয়ামী লীগ), গন্ডা ইউনিয়নে সাজেদুল ইসলাম সনজু (নৌকা), মোবারক আলী ভূঞা (ধানের শীষ), আবু সিদ্দিক ভূঞা (বিদ্রোহী আওয়ামী লীগ), মোখলেছুর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ), হান্নান ভূঞা (জাতীয় পার্টি), সান্দিকোনা ইউনিয়নে আজিজুল ইসলাম (নৌকা), নজরুল ইসলাম (ধানের শীষ), লুত্ফুর রহমান শান্তি (বিদ্রোহী বিএনপি), রোয়াইলবাড়ি ইউনিয়নে শেখ নাজমুল হক (নৌকা), আনিসুর রহমান বিপ্লব (ধানের শীষ), এসএম ইকবাল রুমী (বিদ্রোহী আ’লীগ), জসিম উদ্দিন আকন্দ (ইসলামী আন্দোলন), পাইকুড়া ইউনিয়নে ইসলাম উদ্দিন (নৌকা) , সৈয়দ মুজিবুর রহমান (ধানের শীষ), হুমায়ূন কবীর চৌধুরী (বিদ্রোহী আওয়ামী লীগ), রফিকুল ইসলাম খান (বিদ্রোহী আওয়ামী লীগ), এসএম কামাল আকন্দ (বিদ্রোহী বিএনপি), ওমর ফারুক (ইসলামী আন্দোলন), মোজাফরপুর ইউনিয়নে জাহাঙ্গীর চৌধুরী (নৌকা), মুজিবুর রহমান ভূঞা মজনু (ধানের শীষ), চিরাং ইউনিয়নে সালমা আক্তার (নৌকা), মাহবুব আলম খান জরিপ (ধানের শীষ), গোলাপ মিয়া (বিদ্রোহী আওয়ামী লীগ), মশিউর রহমান ভূঞা লিটন (বিদ্রোহী বিএনপি), জসিম উদ্দিন ভূঞা (জাতীয় পার্টি), আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন) এবং মাসকা ইউনিয়নে আব্দুস সালাম বাঙ্গালী (নৌকা), রেজাউল হাসান সুমন (ধানের শীষ) ও মোস্তাফিজুর রহমান খুকুমণি (বিদ্রোহী বিএনপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের মধ্যে চারটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের চারজন ও তিনটি ইউনিয়নে জাতীয় পার্টির তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।