ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের সামনে একটি বাসউল্টে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বাসের চালক হানিফ আলি ( ৪০ ) ও সুপার ভাইজার হাশেম আলি ( ৩৫ )।
কালীগঞ্জ থানার এস আই ইমরান আলম জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের উল্টে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন। পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয়রাহতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।