কুলাউড়ায় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

কুলাউড়া থানার পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ১৮টি দেশীয় অস্ত্র, ১৫টি মোবাইল সেট ও ডাকাতি কাজে ব্যবহৃত অটোরিকশা উদ্ধার করা হয়।
 
সম্প্রতি তাদের চট্টগ্রাম, ভৈরব, হবিগঞ্জ, রাজনগর ও শ্রীমঙ্গল থেকে গ্রেফকার করা হয়। শনিবার ডাকাতদের স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করা হলে তারা বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- কুলাউড়ার শাকিল (২৩), কমলগঞ্জের ইসলাম (৩৫), সুলেমান (২৫), হবিগঞ্জের শহীদ (২২), রাজনগরের শেফুল (২৪), মোস্তফা (৩০) ও শ্রীমঙ্গলের আনোয়ারা (৩২)।