আইকন তালিকা থেকেও বাদ নাসির

নাসির বিতর্ক যেন কাটছেই না। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে ছিলেন না। সংবাদমাধ্যমেও আসছে নেতিবাচক খবর। এবার জানা গেল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও আইকন ক্রিকেটারের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। সেখানে জায়গা করে নিয়েছেন ভালো পারফর্ম করা সাব্বির রহমান।
 
নাসিরের বর্তমান অবস্থান ‘এ প্লাস’ গ্রেডে। তার সঙ্গে এই গ্রেডে থাকছেন মুমিনুল হক, আবদুর রাজ্জাক ও মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার।
 
আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মোট ১৯০ খেলোয়াড় থাকবেন ‘প্লেয়ার বাই চয়েসে’। ইতোমধ্যে প্লেয়ার বাই চয়েসের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারিত হয়েছে।
 
ডিপিএলের গ্রেডিংয়ে খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়ে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।