বাছাই পর্ব, সুপার টেন শেষ। সেমিফাইনালেরও পালা চুকে গেছে। এবার আসল লড়াই। ট্রফির জন্য লড়বে সেরা দুই দল। এবার অপেক্ষা ফাইনালের। কার হাতে উঠবে সেই কাঙ্খিত ট্রফি। সেজন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। তার আগে ট্রফি হাতে দাড়ালেন দুই দলের অধিনায়ক।
শনিবার দুপুরে কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ট্রফির উন্মোচন করা হয়েছে। ছেলেদের ফাইনালের ট্রফি উন্মোচন করেন ইংলিশ অধিনায়ক ইউয়েন মরগ্যান ও ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।
এছাড়া মেয়েদের ফাইনালের জন্য শিরোপা উন্মোচিত হয় ক্যারিবীয় অধিনায়ক স্টেফেনি টেইলর ও অজি অধিনায়ক ম্যাগ লেনিংয়ের হাত দিয়ে।
Tomorrow! #ENG take on #WI in the #WT20Final at Eden Gardens. @Eoin16 and @DarrenSammy88 pose with the #WT20 Trophy!https://t.co/cYqYinKbu5
— ICC (@ICC) April 2, 2016