সালাউদ্দিন লাভলুর নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেই অভিনয়ে অভিষেক সাহেরা সুলতানা মুন্নির। এরপর একাধিক গুণী নির্মাতার সাথে কাজ করেছেন তিনি।
নাটকে অভিনয়ের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তবে এবারে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার।
সম্প্রতি ফিরোজ শাহী পরিচালিত ‘বনলতা সেন’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট হয়েছেন তিনি।
প্রথম চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে মুন্নি বলেন, ‘আমি মিডিয়াতে অগনিত কাজ করতে আসিনি। কিন্তু যেটুকুই করবো, তা যেন মানসম্পন্ন হয়।
তবে আমার অভিনয় ক্যারিয়ারে লাভলু ভাইয়ের নাটকে কাজ করে অনেক কিছু শিখেছি। আগামীতেও ভালো কিছু কাজ করেই মিডিয়াতে প্রতিষ্ঠা পেতে চাই।’
উল্লেখ্য, মুন্নি তার উল্লেখযোগ্য কাজের ভেতরে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের পাঁচফোড়ন ও দেশবরেন্য এই নির্মাতার দুটি নাটকে অভিনয় করেছেন।
নাটক দুটি হলো তালবেতাল ও লুকোচুরি।