ইন্দোনেশিয়ায় কুমিরের আক্রমণে রুশ পর্যটকের মৃত্যু

 
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় ডাইভিং সাইটে কুমিরের আক্রমণে এক রুশ পর্যটক মারা গেছেন। শনিবার এক কর্মকর্তা পর্যটক নিহত হওয়ার খবরটি জানান।
 
হতভাগ্য ওই পর্যটকের নাম সের্গেই লিখভার। নিখোঁজ হওয়ার চারদিন পর মঙ্গলবার ওয়েস্ট পাপুয়ার রাজা আমপাতে দ্বীপপুঞ্জে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।
 
স্থানীয় তল্লাশী ও উদ্ধার বিভাগের প্রধান কর্মকর্তা প্রাসেতিও বুদিয়ারর্তো বলেন, গত সপ্তাহে লিখভারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। উদ্ধারকর্মীরা লিখভারের মরদেহটির পেছনে একটি বিরাট আকৃতির লোনা পানির কুমির দেখতে পায়। সূত্র: এএফপি