আর কাউকে বিনা চিকিৎসায় মরতে হয় না: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশের মানুষ এক সময় চিকিত্সা সেবা থেকে বঞ্চিত ছিল। দেশের জনগণের চিকিত্সা সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

 

শনিবার দুপুরে জেলার সিংড়ায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

পলক বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু, টেলিমেডিসিন সেবা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তাই দেশে এখন আর কাউকে বিনা চিকিৎসায় মরতে হয় না।