নিখোঁজের চার দিন পর পাবনা সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।এ সময় তিনজনকে আটক করা হয়।
শনিবার বিকেল ৫টার দিকের মালঞ্চি গ্রাম থেকে মনিরুজ্জামান মনির (২৫) লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, চরতারাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মনি পাবনা আলিয়া মাদ্রাসায় বিএ (সম্মান) ছাত্র ছিলেন। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে মালঞ্চি এলাকায় একটি বাড়ির গোয়ালঘরের পেছনে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।