ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন পুলিশ প্রধান

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পুলিশ প্রধান ট্র্যান দাই কুয়াং (৫৯)। এর আগে তিনি জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
 
শনিবার দেশটির ১৩তম সংসদের ১১তম অধিবেশনে এই প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনে ৪৮১ ভোটের মধ্যে ট্র্যান দাই কুয়াং ৪৫২ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
 
নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের পরপরই শপথ নেন নতুন প্রেসিডেন্ট। ২০১১ সাল থেকে তিনি ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
গত বৃহস্পতিবার ভিয়েতনাম সংসদের নবনির্বাচিত সভানেত্রী এনগুয়েন থাই কিম এনগান প্রেসিডেন্ট পদের জন্য কুয়াং এর নাম প্রস্তাব করেন। সূত্র: বিবিসি