মন্দিরে নারীদের প্রবেশে বাধা না দিতে উচ্চ আদালত নির্দেশ দিলেও নারীদের মন্দিরে ঢুকতে দেয়নি একদল লোক। মহারাষ্ট্র রাজ্যের আলোচিত শনি শিঙ্গনাপুর মন্দিরে আজ শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
মুম্বাই হাই কোর্টের আদেশের পর দিন ‘ভূমাতা রণরঙ্গিণী ব্রিগেড’ নামে একটি সংগঠনের নেতৃত্বে একদল নারী এই মন্দিরে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
শনি শিঙ্গনাপুর মন্দিরের ভেতরে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না গত চারশো বছর থেকে। গত বছর এক নারী মন্দিরটিতে প্রবেশ করে পূজা করলে মন্দিরকে ‘শুদ্ধ’ করতে বড়সড় যজ্ঞের আয়োজন করা হয়েছিল।