বেনাপোল স্থলবন্দর এলাকায় পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৮টার দিকে ভবারবেড় ও দৌলতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, বন্দরনগরী বেনাপোলের ভবারবেড় গ্রামের শুকুর আলীর ছেলে মঈন (১৮) ও দৌলতপুর গ্রামের ছাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে। মাদক ব্যবসায়ী শহিদুলের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও মঈনের কাছ থেকে ২০টি পিস ট্যাবলেট পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন এ খবর নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।