জয়পুরহাটে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

 
জয়পুরহাটের কালেকক্টর এলাকায় রবিউল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। রবিউল ইসলাম শহরের আরাফাত নগরের বেলাল হোসেনের ছেলে।
 
জানা যায়, শনিবার সকালে দুর্বৃত্তরা রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। 
 
সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।