কিছুদিন আগে শোনা গিয়েছিল, শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত কাপুর মা হতে যাচ্ছেন। এবার মনে হচ্ছে সেই গুঞ্জণই সত্যি হতে যাচ্ছে।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অনিতা ডনগরের ফ্যাশন শোতে জনসম্মুখে এসেছিলেন মীরা। সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিলে তিনি। তাকে দেখে অন্তঃসত্ত্বা মনে হচ্ছিল। মীরার বেবি বাম্প স্পষ্টই বোঝা যাচ্ছিল। তবে সত্যিই মীরা অন্তঃসত্ত্বা কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
IMG0
এর আগে বলিউডে মীরার পদার্পণের গুঞ্জণ শোনা গিয়েছিল। তবে এ সম্পর্কে তার শ্বশুর পঙ্কজ কুমার বলেছেন, এটা তার জীবন। সে যার করতে চায় করতে পারবে। এটা তার ও তার স্বামীর বিষয়। মীর আমার কাছে সন্তানের মতো। সে যা করতে চাইবে আমি তাকে সমর্থন দেব।
মীরার বলিউডে আসার বিষয়টি নিয়ে সংশয় থাকলেও শহিদ কাপুর ব্যস্ত সময় পার করছেন। বিশাল বারদাওয়াজের পরবর্তী ছবি ‘রাঙ্গুন’ ছবিতে দেখা যাবে তাকে। সেখানে আরো অভিনয় করবেন সাইফ আলি খান ও কঙ্গনা রনৌত। এরপর শহিদকে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে কাজ করবেন।