খালিয়াজুরী থানার ওসিকে প্রত্যাহার

নেত্রকোনার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হককে প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিকেলে  তার স্থলে জেলার পূর্বধলা থানার ইন্সপেক্টর (তদন্ত) শওকত আলী যোগদান করেছেন।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ওসি রমিজুল হককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।’
 
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।