গ্যাসের ওপর চাপ কমিয়ে আনতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
রবিবার সকাল থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে বলে জানা গেছে।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. ওমর খৈয়াম জানান, দেশের চলমান গ্যাসের চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরই গ্যাসচালিত সার কারখানাগুলো বন্ধ রাখা হয়। তাই আজ সকাল থেকেই আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।