শ্রীলঙ্কায় জন্মদিনের কেক কাটলেন তাসকিন

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সব ভুলতে কয়েকদিনের ছুটি নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছেন এই পেসার। আর সেখানেই জন্মদিনের কেক কেটেছেন তিনি।
 
জন্মদিনের প্রথম প্রহরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও দিয়েছেন তাসকিন। তিনি বলেন, জন্মদিনে অনেকের শুভকামনা পেয়েছেন তিনি। তবে সবচেয়ে ভালো লেগেছে তার বাবা-মা ভিডিও কল করে কেক কেটেছেন। ভিডিওতে তাসকিনকে দুই কাজিনের সাথে কেক কাটতে দেখা যায়।
 
ভিডিওর শেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে সমস্যা কাটিয়ে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারি।