ছক্কার সেঞ্চুরির সামনে গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় তারকার নাম ক্রিস্টোফার হেনরি গেইল। যেকোন বোলারকেই তুলোধূনো করতে ওস্তাদ এই ব্যাটসম্যান আজ ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। আজ জিতলেই টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় মাইলফলক ছাড়াও ব্যক্তিগত এক অনন্য অর্জনের সামনে এই ব্যাটিংদানব।
 
আর মাত্র ২টি ছক্কা হাঁকালেই গড়বেন ছক্কার সেঞ্চুরি। দেশের হয়ে টি-টুয়েন্টিতে ৪৬ ম্যাচে গেইলের বর্তমান ছক্কার সংখ্যা ৯৮টি। রবিবার ছক্কার সেঞ্চুরি পূর্ণ করতে চান এই ক্যারিবীয় ওপেনার।
 
 
টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর দিক থেকে গেইলের পর আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তার ছয় সংখ্যা ৯১টি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা (১৪টি) মেরেছেন তামিম ইকবাল। তারপরই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ (১২টি)। এছাড়া গেইলের ব্যাট থেকে ছক্কা এসেছে ১১টি।