লালপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে রবিবার দুপরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে সোহাগ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে ।
 
এ সময়  ইমরান (২২) ও রাজা (১৪) নামে দুইজন আহত হয়। আহতদের লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ গৌরীপুর গ্রামের পূর্ব পাড়ার দুলাল আলীর ছেলে এবং গৌরীপুর স্কুলের দশম শ্রেণির ছাত্র। আহত ইমরান গৌরীপুর গ্রামের বাপ্পী বেগ ও রাজা হারুনর রশিদের ছেলে।