দক্ষিণ আফ্রিকায় মানবপাচারের অভিযোগে স্বজিব (২৯) ও বেলায়েত (২৬) নামের ২ পাচারকারীকে খিলগাও নন্দীপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। এর মধ্যে রবিবার সকালেই দক্ষিণ আফ্রিকা থেকে পাচারের শিকার মুহিত হযরত শাহজালাল বিমানবন্দরে পৌছায়। এরপরই র্যা ব স্বজিব ও বেলায়াতকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতরা দেখায়।
র্যাব-৩ এর এএসপি আব্দুল করিম জানান, মুহিতকে দক্ষিণ আফ্রিকায় পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা গত ১০ মান ধরে চেষ্টা করছে। প্রথমে পাচারকারীরা মুহিতকে মোজাম্বিকে পাঠায়। মোজাম্বিক থেকে মুহিতকে দক্ষিণ আফ্রিকায় নেয়া হয়। সেখানে ভিসা জাল ও পাচারের বিষয়টি টের পেয়ে দেশে র্যাবকে জানায় মুহিত। এরপর র্যাব ঢাকাস্থ দক্ষিণ আফ্রিকা হাইকমিশনে যোগাযোগ করে মুহিতকে দেশে ফেরত পাঠানোর উদ্দ্যোগ নেয়। এর আগেই র্যাব দুই পাচারকারীকে আটক করে। রবিবার সকালে মুহিত দেশে ফিরলে তাদের গ্রেফতার দেখায়।