৩১ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ২৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আটমূল ইউনিয়নে গোলাম সারোয়ার মান্নান (প্রাপ্ত ভোট ১৩২০), মাঝিহট্ট ইউনিয়নে ছামছুল হক ফকির (৭০৭), সৈয়দপুর ইউনিয়নে ইফেতখার মুনিম নোবেল (৮২২) এবং রায়নগর ইউনিয়নে অ্যাড. আবদুর রশিদ (৬৭৫)। বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মান্নান (২০২১) বুড়িগঞ্জ ইউনিয়নে বিএনপি ওবাইদুর রহমান (৩৬২)। এর মধ্যে বিএনপির এই প্রার্থী ওবাইদুর রহমান ভোটের মাত্র ৬ দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন- ময়দানহাট্টা ইউনিয়নে আব্দুল হান্নান (প্রাপ্ত ভোট ৭২), আটমূল ইউনিয়নে নজরুল ইসলাম (৫৬৫), শিবগঞ্জ ইউনিয়নে সিরাজুল ইসলাম তোতা (১৯৮), দেউলি ইউনিয়নে ছরওয়ার আলম সরকার (৬৩৫) এবং মোকামতলা ইউনিয়নে মাসুদ রানা (২০৪৪)।
এ ছাড়া পিরবে ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল গোফ্ফার মণ্ডল (৩০০) জামানত হারিয়েছেন।
দলীয় প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা জামানত হারিয়েছেন তারা হচ্ছেন ময়দানহাটা ইউনিয়নে বাবু মিয়া (প্রাপ্ত ভোট ৭), বিহারে আবুল হোসেন আকন্দ (১৪), রায়নগরে শফিউজ্জামান সাইফুল (৬০), কিচকে সামছুল ইসলাম সরকার (৫৩), আটমূলে ফিরোজ আহমেদ (৪০৭), মাঝিহট্টে জামায়াতের আছার উদ্দিন (১৭৬২), শিবগঞ্জে আতিকুর রহমান সোহেল (১৩২), দেউলিতে সিরাজুল ইসলাম মন্টু (২২৭০), মোশারফ হোসেন (৭১৭), সৈয়দপুরে কাজী হাফিজার রহমান রবিউল (৫২), হুমায়ন কবির (২৩০৬) এবং কোব্বাত হোসেন (৩৪৪)।