নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনীয়দের সঙ্গে লড়াই থামাতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে আজারবাইজান। শুক্রবার শুরু হওয়া এই লড়াই থামাতে আন্তর্জাতিক মহলের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
রবিবার তৃতীয় দিনের মত পর্যন্ত দুপক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল। বেসামরিক মানুষসহ প্রায় ৩০ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আর্মেনিয়া সমর্থিত কারাবাখ বাহিনী যুদ্ধবিরতির কথা অস্বীকার করে বলেছে, আজারবাইজান গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। বিতর্কিত ওই এলাকাটি আজারবাইজানের ভেতরে হলেও ১৯৯৪ সালের যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে।
IMG0
সূত্র: বিবিসি