টাঙ্গাইলের নাগরপুরে টাক্ট্ররচাপায় সুমন মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
জানা গেছে, উপজেলার মোকনা ইউনিয়নের পুষ্টকামাড়ি গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে লাড়ু গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সুমন মিয়া (১০) রবিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় একটি টাক্ট্রর চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোহা. আব্দুর রকিব খান জানান, টাক্ট্রর চাপায় সুমন নামের এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।