পুরুষদের ক্রিকেটের কারণে ছায়ার মধ্যেই থাকতে হয় নারী ক্রিকেটকে। তবে ইদানিংকালে বিশ্ব ক্রিকেটে নারীদের অবস্থানও চোখে পড়ার মতো। আর নারী ক্রিকেটকে আরও ওপরের দিকে নিতে নারীদের জন্য আইপিএল আহ্বান জানালেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং।
একই সুরে কথা বলছেন ইংল্যান্ড ও ভারতীয় নারী দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস ও মিথালি রাজ।
ল্যানিং বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় নারীদের বিগ ব্যাশ টুর্নামেন্ট সফল হতে দেখেছি। ইংল্যান্ডেও নারীদের প্রচুর খেলা হচ্ছে। আর ভবিষ্যতে যদি আইপিএলেও নারীদের অংশগ্রহণ থাকে, তবে খেলাটি আরও এগিয়ে যাবে। আর ক্রিকেটাররাও আরও উৎসাহ পাবে।’