পত্মীতলা দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

নওগাঁর পত্মীতলায় দেয়াল চাপায় সাদেক উদ্দীন (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
রবিবার সন্ধ্যায় উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন গ্রামে এ ঘটনা ঘটে। সাদেক উদ্দীন একই গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
 
জানা যায়, উপজেলার গাহন গ্রামের নুর মোহাম্মদ চৌধুরী খোকার বাড়িতে সাদেক দিন মজুরের কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে নুর মোহাম্মদের বাড়ির দেয়াল ভেঙ্গে পড়লে তাতে চাপা পড়েন সাদেক। পরে স্থানীয়রা তাকে মাটি কেটে উদ্ধার করে পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
 
পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, থানায় এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।