গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত

 
গাংনী উপজেলার ছাতিয়ানে বজ্রপাতে হাসান আলী (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ছাতিয়ান গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত হাসান আলী ছাতিয়ান  গ্রামের মৃত মারজুল হোসেনের ছেলে।
 
গ্রামবাসী মতিয়ার রহমান জানান, কৃষক হাসান নিজের জমিতে ঝাল গাছ রোপন করছিলেন। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।