ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারভেজসহ পাঁচজনের বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।