কালো হতে মরিয়া আলিয়া ভাট

ইদানিং কালো হওয়ার চেষ্টায় রয়েছেন আলিয়া ভাট। মরিয়া হয়ে চেষ্টা করছেন ত্বকের জেল্লাটা কমাতে। চুলে কমলা রঙের ছোঁয়া নাকি ইতোমধ্যেই পড়ে গেছে।
 
গোপন সূত্রের খবর, ভাট পরিবারের কনিষ্ঠা কন্যার এতসব আয়োজন অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাবে’র জন্য। এই ছবিতে এক প্রতিশ্রুতিমান হকি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। সূত্র- বলিউড হাঙ্গামা।
 
জানা গেছে, ছবির প্রেক্ষাপটে পাঞ্জাব থাকলেও আলিয়াকে দেখা যাবে ভোজপুরি হকি খেলোয়ার হিসেবে। যে কিনা পাঞ্জাবে আসে বিশ্ব হকিতে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে।
 
এমনিতে নিজের ছবির বিষয়বস্তু নিয়ে বেশ কয়েকদিন ধরেই লুকোছাপা করছেন পরিচালক অভিষেক। তবে, কস্টিউম ডিজাইনার পায়েল সালুজা স্বীকার করে নিয়েছেন আলিয়ার গায়ের রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
 
আসল কথা জানা যাবে জুন মাসের ১৭ তারিখ। সেই দিনই মুক্তি পাবে শাহিদ-কারিনা-আলিয়ার এই ছবি।