আইসিটি আইনে বাংলাদেশিসহ গ্রেফতার ৬

 
অনলাইনে কেনাকাটার নাম করে প্রতারণার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে চার নাইজেরিয়ান নাগরিক ও দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে ধানমন্ডির চার নম্বর রোডের পিবিআইয়ের  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার।
 
গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিকরা হলেন-মোহাম্মদ আউওয়ালু আদামু, অডিবোভাইমেন জেমস, ওলোরুনফেমি ড্যানিয়েল, মোহম্মদ আদামু ও জোয়ান আরা রিয়া। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়,  এই চক্রটি অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যক্তিগত কেনাকাটা করিয়ে দেয়ার অফার দেয়। এক ব্যাক্তির কাছ থেকে হোম ডেলিভারির কথা বলে ৩৭ লাখ টাকা হাতিয়ে নেয়। ঐ ব্যাক্তি অভিযোগ করলে পিবিআই তদন্ত করে রবিবার রাতে উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।