রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

 
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে শাজাহানপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।