ওয়েস্ট ইন্ডিজকে বোল্টের শুভেচ্ছা

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে ক্যারিবীয়রা।ইডেন গার্ডেনসের ফাইনালে বেন স্টোকসের করা শেষ ওভারের প্রথম চার বলে চারটি ছক্কা মেরে জয়ের নায়ক হন কার্লোস ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের এমন দুর্দান্ত জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা স্প্রিন্টার উসাইন বোল্ট।
 
অলিম্পিকে রেকর্ড গড়া বোল্ট নিজেও একজন ক্যারিবীয়ান। জ্যামাইকান এ তারকারও স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। গেইলের বিপক্ষে বোলিং করে উইকেটও আছে তার।
 
ক্রিকেটভক্ত এমন ক্রীড়াবিদ নিজ দেশের এমন জয়ে বসে থাকেননি বোল্ট। নিজের ঘরে ডোয়েন ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তিনিও নেচেছেন।
এক টুইট বার্তায় বোল্ট জানান, ‘শেষ ওভারটির জন্য আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। শুভেচ্ছা দলকে, ক্যারিবীয়ানদের দ্বারাই এমনটি সম্ভব।’