বিরামপুর শহরের মডার্ন ক্লিনিকে চিকিৎসা অবহেলায় এক প্রসূতি মৃত্যুর ঘটনায় সোমবার বিকালে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিক অবরোধ করে।
জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার রামপুর গ্রামের আতিক হাসানের অন্তঃসত্ত্বা স্ত্রী আদুরী বেগমকে (২২) সিজারিয়ান অপারেশনের জন্য গত শনিবার বিরামপুর মডার্ন ক্লিনিকে ভর্তি করানো হয়। ওদিনই সিজার করে আদুরীর ২টি কন্যা সন্তানের জন্ম হয়।
আদুরীর স্বামী আতিক জানান, সিজারিয়ান অপারেশনের পর থেকে আদুরীর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আদরীকে রিলিজ দিতে বলেন। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ কোন কথা না শুনে ওই ক্লিনিকেই বিনা চিকিৎসায় রোগিকে ফেলে রাখেন। ফলে সোমবার বিকাল তিনটার দিকে আদুরীর মৃত্যু ঘটে।