মাদারীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধার নিহত হওয়ার প্রতিবাদে শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সোমবার বিকাল সাড়ে চারটা থেকে শাহবাগ মোড় হয়ে সব দিকে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
গত ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ভোট গণনার সময় গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা। সুজনের দাদা মোতালেব মৃধা সদস্য পদে নির্বাচন করায় ভোট দিতে এলাকায় গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। ভোট গণনা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের গুলিতে সুজন মারা যান বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সহপাঠীরা শনিবার শাহবাগ মোড়ে এবং রবিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে।ঢাবি ছাত্রের মৃত্যু: শাহবাগে সড়ক আটকে বিক্ষোভ