তনু হত্যা ঢাকতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: মোশাররফ

 
রিজার্ভ চুরি ও তনু হত্যা ঢাকা দেয়ার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
 
ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মোশাররফ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানায় আমরা বিভ্রান্ত হবো না। এদেশের জনগণও খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নিবে না।  
 
তিনি বলেন, সরকার যেমনভাবে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের তামাশা করে ক্ষমতায় এসেছে। তেমনিভাবে ইউপি নির্বাচনও দখল করে দখল করে নিয়ে যাচ্ছে। ইউপি নির্বাচন দখল করে গ্রামগঞ্জের মানুষ ক্ষেপিয়ে তুলছে তাতে সরকার টিকতে পারবে না। 
 

বিএনপির এই নেতা বলেন, বোমা হামলার মত ন্যাক্কার জনক ঘটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উত্সাহ দিতে পারে না। তারপওে সরকার তার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মাধ্যমে প্রমান করে শেখ হাসিনা অন্যায় অত্যাচার ফ্যাসিবাদের শেষ পর্যায় চলে এসেছে।