মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার শহরের নয়াগাঁও মধ্যে পাড়া এলাকার মানিক এন্টাপ্রাইজের তাসফিয়া ফিসিং নেট কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানাটির মালিক মো. মানিক মিয়াকে (৩৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকি কারখানা মালিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। পরে জব্দ কৃত কারেন্ট জালগুলো শহরের নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কারখানাটিতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানার মালিক মানিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।  জব্দকৃত জ্বাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
 
অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ সিপিসি ১ এর এএসপি মশিউর রহমান (পিপিএম) ও সদর উপজেলা মৎস্য কর্মকতা শাহাজাদা খসরুসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা।